নোয়াখালীতে ল্যাব টেকনিশিয়ান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২২:৪৯আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৪৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের প্যাথলজি বিভাগের ল্যাব টেকনিশিয়ান দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় বেলাল হোসেন (৫৩) নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) বিকালে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। আসামিদের অনুপস্থিতিতে রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার আহাম্মদ উল্যার ছেলে সোহরাব হোসেন (২৬), একই এলাকার আবুল কাশেমের ছেলে নওয়াজ শরীফ (২৬) ও ইসমাইলের ছেলে রিয়াজ (২৭)।  

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে পৌরসভার হাজীপুর এলাকায় মাওলানা কাশেমের বাড়ির সামনে ডেকে নেন আসামিরা। সেখানে আসামিরা জয়কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। এতে মাথা ও কানে আঘাত পান জয়। আসামিরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর ১৫ মে সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত শুনানি শেষে ঘটনায় জড়িত থাকায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের পর থেকে সাজা শুরু হবে। এ মামলায় বেলাল নামের অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। মামলায় আসামিপক্ষে আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে মামলা পরিচালনা করেন আইনজীবী শিব নাথ ভৌমিক।’

/এএম/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম