বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১১:১৭আপডেট : ২০ জুন ২০২৩, ১১:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে রাব্বী (১৬) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাব্বী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা আরামবাগের বাসিন্দা মানিক মিয়ার ছেলে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বীর বন্ধু সাগর (১৮) পলাতক রয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাগরের মা লিলি বেগম ও নানি শ্বাশুড়ি রাবেয়াকে আটক করেছে। সাগরের বাড়ি নেত্রকোনায়। তিনি পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভাড়া থাকেন।

নিহত রাব্বীর মা ফাতেমা বেগম জানান, ১৭ জুন রাতে শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা রাব্বীর বন্ধু সাগর মোবাইল ফোন কেনাবেচার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই রাব্বীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাব্বীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, কয়েকদিন আগে রাব্বী ও সাগরের ঝগড়া হয়। এ পর্যায়ে রাব্বী সাগরকে থাপ্পড় দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন সাগর। শনিবার রাতে ফোন করে রাব্বীকে বাসা থেকে ডেকে নিয়ে যান সাগর। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পশ্চিম ফুলবাড়িয়ার একটি ডোবায় ফেলে দেন। সোমবার (১৯ জুন) সকালে রাব্বীর পরিবারের সদস্যরা সাগরের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে। পরে অজ্ঞাত স্থান থেকে সাগর তার মাকে রাব্বীকে হত্যা করার কথা জানান। খবর পেয়ে পুলিশ পশ্চিম ফুলবাড়ি এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে। 

ৎওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাগরের মা লিলি বেগম ও নানি শ্বাশুড়ি রাবেয়া বেগমকে আটক করেছে।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম