উখিয়া ক্যাম্পে হেড মাঝিসহ ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ১৮:২৫আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:৫১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সকালে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বালুখালী ক্যাম্পের নুরুল আলম, কুতুপালং ক্যাম্পের হেড মাঝি নুর মোহাম্মদ ও রুহুল আমিন।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছি। পাশাপাশি হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আহমেদ বলেন, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছে তাদের চিহ্নিত করে হামলা করছে সন্ত্রাসীরা। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গাদের মাঝে ভয় কাজ করছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের