সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তির ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২৩, ১৩:৪২আপডেট : ২৫ জুন ২০২৩, ১৩:৪২

ঈদুল আজহা উপলক্ষে চলছে ট্রেনে অগ্রিম টিকিটে যাত্রী পরিবহন। রবিবার (২৫ জুন) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম স্টেশন থেকে রবিবার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিটে যাত্রী পরিবহন চলছে। সকাল থেকে সবকটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেলেও বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দেরিতে ছাড়ে। এছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, ৮টা ৩০ মিনিটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সকাল ১০টায়  কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে এখনও ট্রেনগুলোতে যাত্রী স্বাভাবিক থাকলেও প্রথম দিনের চেয়ে ভিড় বেড়েছে। প্রতিদিন চট্টগ্রাম থেকে ১২ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হচ্ছে।’

রেলওয়ে পরিবহন বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে ১০টি আন্তঃনগর, ৪টি মেইল এবং ঈদ স্পেশাল ট্রেন যাত্রী নিয়ে প্রতিদিন বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। প্রতিটি ট্রেনের বগিতে নির্ধারিত সিটের পাশাপাশি ঈদ উপলক্ষে স্ট্যান্ডিং টিকিটও বিক্রি করা হচ্ছে। সব মিলে ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১২ হাজারের বেশি যাত্রী পরিবহনের লক্ষ্য আছে রেলওয়ে কর্তৃপক্ষের।

এদিকে, গত ১৪ জুন বিক্রি হয় ২৪ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট। ঈদ যাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে সবকটি ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। কোনও যাত্রীকে ছাদে ভ্রমণের সুযোগ দেওয়া হয়নি। সুশৃঙ্খলভাবে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ট্রেনযাত্রা নিয়ে এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম