ইউনিয়ন পরিষদ নির্বাচন

কুমিল্লায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩০

কুমিল্লাকুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে বিভিন্ন অভিযোগে এসব প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা  হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. দেলোয়ার জানান,  মনোনয়নপত্র বাছাইকালে উপজেলার ভানী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল বিসিআইসি’র  ডিলার হওয়ার অভিযোগে এবং সুলতানপুর ইউনিয়নের  জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. মমতাজ উদ্দিন মজুমদারের নাম ভোটার তালিকায় না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়াও  ভোটার তালিকায় নাম না থাকা এবং মনোনয়ন ফরম পূরণে ভুলের কারণে এলাহাবাদ ইউনিয়নে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল, সুবিল ইউনিয়নে মাহবুবুর রহমান ও রসুলপুর ইউনিয়নে আ. আউয়াল মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে বিভিন্ন কারণে ফতেহাবাদ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডের জেসমিন আক্তার, ৪ নং ওয়ার্ডের আবু হানিফ ও ৫ নং ওয়ার্ডের জুয়েল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম