ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে নৌকায় উচ্চ শব্দে গান বাজানোয় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ০৯:৪৯আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৯:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে নৌকার মধ্যে উচ্চ শব্দে গানবাজনা করায় তিন নৌকায় থাকা ডিজে পার্টিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নবীনগরের তিতাস নদীসহ আশপাশের বিলে ইঞ্জিনচালিত ট্রলারে সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চ শব্দে গানবাজনা ও ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পার করায় তিন ইঞ্জিনচালিত নৌকাকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সাউন্ড বক্স আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি স্পিডবোর্ডকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নদীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম