স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় নেমে বিক্ষোভ করলেন যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ০৯:৩০আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:৩১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলপথ অবরোধ করে করে করে বিক্ষোভ করেছেন ‘ঈদ স্পেশাল-৭’ নামে একটি ট্রেনের যাত্রীরা। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৯টা ২৫ মিনিট থেকে তারা উপকূল এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এ সময় রেলওয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা হয়।

ট্রেনের যাত্রী নিজাম উদ্দিন ও সাদ্দাম হেসেন জানান, তাদের ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া এনে চার ঘণ্টার মতো আটকে রাখা হয়। এরপর আখাউড়া এনে আরও এক ঘণ্টা। তাদেরকে কখনও লাইনের, কখনও ইঞ্জিনের সমস্যার কথা বলা হয়। এ অবস্থায় পেছনের দিক থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনকে ছেড়ে যাওয়ার জন্য সিগন্যাল দিলে যাত্রীরা আটকে দেন। পরে ৪০ মিনিট বিলম্বে উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, ঈদ স্পেশাল ট্রেনটির ইঞ্জিনের বগিতে সমস্যা ছিল। সেই বগিটি বদল করা হলে স্টেশন ছেড়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম