বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করছে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুলাই ২০২৩, ১৮:১৬আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৮:১৬

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (১০ জুলাই) সকাল থেকে সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এ কার্যক্রম উদ্বোধন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, ‘শুধুমাত্র ওষুধ ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়, এ জন্য প্রয়োজন জনসচেতনতা। চসিকের ১০০ দিনের ক্রাশ প্রোগ্রামে এডিস মশা লার্ভা চিহ্নিত করতে ড্রোন সংযোজন করা হয়েছে। ইতোমধ্যে রবিবার নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি তের তলা ভবনে ছাদে সুইমিং পুল পেলাম, যেটি দুই বছরেও পরিষ্কার করা হয়নি। ড্রোনের মাধ্যমে এ ধরনের স্থান চিহ্নিত ও ধ্বংস করা সম্ভব হচ্ছে।’

রেজাউল করিম বলেন, ‘এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মে, যেমন ছাদ বাগানের টবে, নির্মাণাধীন ভবনের জলাধারে, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার টিউব, খালি বোতল ও বাড়ির আঙিনায় জমে  থাকা পানিতে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগরবাসীর সমন্বিত উদ্যোগে এ রোগ থেকে নগরবাসী মুক্তি পাবে।’

এ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার জন্য উন্নতমানের কিট সংগ্রহ করা হয়েছে। আপাতত প্রতিদিন চসিক জেনারেল হাসপাতালে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে পরীক্ষা করা হবে। পরে প্রয়োজন হলে পর্যায়ক্রমে চসিক স্বাস্থ্যকেন্দ্র ও দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে এ কার্যক্রম পরিচালনা করা হবে।’

কাউন্সিলর জহুর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, পলক খাস্তগীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৯৪০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম