চট্টগ্রামে আরও ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুলাই ২০২৩, ১৬:৪৩আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৬:৪৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৩৭ জন সরকারি ও ৩৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৮ জন চিকিৎসাধীন আছেন। এই জেলায় চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট এক হাজার ১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, রোগটিতে জুলাই মাসে এখন পর্যন্ত ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন চার জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬; মে-তে আক্রান্ত ৫৩, এপ্রিলে আক্রান্ত ১৮, মার্চে আক্রান্ত ১২, ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ ও জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৩৪ ও জেলায় ২৮০ জন। এর মধ্যে পুরুষ ৪৮০, নারী ৩০৫ ও শিশু ২২৯ জন।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম