চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০২৩, ১৮:৫৬আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৮:৫৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. আলভি (১৫) ও শারমিন হেনা রিতা (৩৮)। সোমবার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হলো। পাশাপাশি সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হলেন এক হাজার ৪৬৪ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জন মারা গেছেন। তারা হলেন নগরীর পাঁচলাইশ থানার আহমেদ মিয়া প্রাথমিক বিদ্যালয় লেনের  মো. আলভি। তিনি ডেঙ্গু উপসর্গ নিয়ে রবিবার (১৬ জুলাই) নগরীর বেসরকারি পার্কভিউ হাসপালে ভর্তি হন। ওই দিনই তার মৃত্যু হয়। শারমিন হেনা রিতা নগরীর রহমান নগর মসজিদ গলি এলাকার বাসিন্দা। তিনি ১৫ জুলাই বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আরও ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৩৮০ রোগী। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন।

সুজন বড়ুয়া বলেন, ‘জুলাই মাসে ৯৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন নয় জন। জুনে ২৮২ জন আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ছয় জন, মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮৭, নারী ৪২৪ ও শিশু ৩৫৩ জন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জনই শিশু। বাকিদের মধ্যে পুরুষ ছয় ও নারী তিন জন।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান