চট্টগ্রামে একে-অপরের বিরুদ্ধে কার্যালয় ভাঙচুরের অভিযোগ আ.লীগ-বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২৩, ২৩:০৪আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২৩:০৪

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। বুধবার (১৯ জুলাই) বিকালে নগরীর ওয়াসার মোড়ে এ ঘটনা ঘটেছে।

এদিকে, চট্টগ্রামের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনি কার্যালয়ে অভিযোগ তুলে মহিউদ্দিন বাচ্চুর ছোট ভাই নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন বলেন, আজ বিকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীরা চলে যাওয়ার সময় ওয়াসার মোড়ে কার্যালয়টিতে এ হামলা চালায়। হামলায় কার্যালয়ের দরজা-জানালা, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। কার্যালয়ের সামনে থাকা কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের বিরুদ্ধে হামলা অভিযোগ তুলে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু দাবি করেন, ঘটনার সময় পুলিশ ছিল। তারা দেখেছে। আশা করছি, পুলিশ মামলা করবে। আমার কার্যালয়ে হামলায় কেউ আহত হবে আর মামলা হবে না তা হতে পারে না। পুলিশ মামলা না করলে যাদের মোটরসাইকেল ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে তারা বাদী হয়ে মামলা করবে।

প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

এদিকে, হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর মোহাম্মদ সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ঘটনাস্থল ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন, আজ চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিকাল ৫টার আগে শেষ হয়। কিন্তু সন্ধ্যা ৬ দিকে নগরীর খুলশী থানাধীন লালখান বাজার ও ওয়াসা মোড় থেকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী নাসিমন ভবনে এসে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে। এ সময় তারা বিএনপি কার্যালয়ের সামনের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে অফিসের জানালার গ্লাস, চেয়ার টেবিল, ভাঙচুর করে। বাহিরের পোস্টার ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করে। দলীয় কার্যালয়ের সামনে পার্কিং করা কার ও সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে। তাছাড়া মাঠে ক্রিকেট খেলারত স্কুলের ছাত্রদেরও নির্দয়ভাবে মারধর করে তাদের মোবাইল চিনিয়ে নিয়ে যায়। বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

মহানগর বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী দাবি করেন, ‘সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের এ ভাঙচুর করে। তাদের প্রার্থীর কার্যালয় ভাঙচুর করা হয়েছে এমন ভুয়া অভিযোগ এনে দলীয় কার্যালয়ে এ হামলা চালানো হয়।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম