ঘরে স্ত্রীর গলা কাটা লাশ, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৮:২৫ আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৮:২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে আসমা বেগম (২৭) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে স্বামীর বাড়ির ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে আসমার স্বামী ইয়াছিন পলাতক রয়েছেন।

উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এটি হত্যাকাণ্ড বলে আমাকে জানিয়েছেন আসমার প্রতিবেশীরা। এক অনুষ্ঠানে থাকায় সেখানে যেতে পারিনি। পুলিশকে খবর দিয়েছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।’

বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে আসমাকে তার স্বামী ইয়াছিন গলা কেটে হত্যা করেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক রয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। সেইসঙ্গে ইয়াছিনকে আটক করতে অভিযান শুরু হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
অপ্রতিম হত্যার ছক: একজন যায় খুঁজতে, দুজন দেয় শোকের স্ট্যাটাস
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
সর্বশেষ খবর
চার জেলায় নতুন জেলা প্রশাসক
চার জেলায় নতুন জেলা প্রশাসক
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ