‘কোক থেরাপিতে’ কাজ না হলে মলম লাগিয়ে সবকিছু ছিনিয়ে নিতো তারা

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ২০:৩৬আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২০:৩৬

সিএনজি অ‌টো‌রিকশায় যাত্রী সেজে বসতো চার জনের একটি দল। সামনে চালক ও তার পাশে দুই জন, পেছনের আসনে একজন। বিশেষ করে তাদের টার্গেট নারী যাত্রীদের গলার স্বর্ণের চেইন ও কানের দুল। যেকোনো স্থানে যাবে বলে নারী যাত্রীদের অ‌টো‌রিকশায় তুলতো। চলার পথে হঠাৎ অ‌টো‌রিকশা থেকে চক্রের কোনও এক সদস্য মাল্টা ফেলে দিতো। তখন যাত্রীকে ওই মাল্টা উঠাতে বলতো। মাল্টা উঠাতে গেলেই টান দিয়ে নিয়ে যেতো যাত্রীর স্বর্ণের চেইন ও কানের দুল। এতে কাজ না হলে কৌশলে যাত্রীকে পান করাতো চেতনানাশক কোক। এটিকে ‌‘কোক থেরাপি’ বলা হয় তাদের ভাষায়। এতে ব্যর্থ হলে সরাসরি নাকে মলম লাগিয়ে সবকিছু লুটে নিতো চক্রটি। 

অবশেষে শনিবার রাতে কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রাম এলাকার ভাউয়াল বাড়ির পাশ থেকে এই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অ‌টো‌রিকশা জব্দ করা হয়। গ্রেফতারের পর পুলিশকে এসব চাঞ্চল্যকর তথ্য জানায় চক্রের সদস্যরা। 

তাদের কাছ থেকে অ‌টো‌রিকশাটি জব্দ করা হয়

গ্রেফতারকৃতরা হলো—মো. রাসেল (২৭), সেলিনা আক্তার শিল্পী (৪৫), মো. লিটন মিয়া (২৩), মো. সুমন (৩০), মো. মারুফ ওরফে আশিক (৩১) ও সুমাইয়া ওরফে শিউলী (১৯)। তাদের কাছ থেকে ছয় পিস মাল্টা ও বিভিন্ন ধরনের চেতনানাশক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ওরফে আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বরুড়ার বিভিন্ন এলাকার এসব বাসিন্দা দীর্ঘদিন ধরে এই কাজ করতো।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘গ্রেফতারের পর তাদের বরাতে এসব তথ্য বেরিয়ে আসে। শুধু স্বর্ণের চেইন কিংবা কানের দুল নয়; তারা সুযোগ পেলেই যাত্রীদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতো। মলম লাগিয়ে মানুষকে অজ্ঞান করে এসব কাজ করতো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী