সড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ, বুকে ছুরির আঘাত

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ০২:২১আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:২১

কুমিল্লার লাকসাম পৌরসভায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুলাই) রাতে লাকসামের গন্ডামারা বাজারের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রবিবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ। নিহত যুবকের নাম মো. সিয়াম (২৩)। তিনি লাকসাম উত্তর এলাকার সারাফত আলীর ছেলে ও লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহর ছোট ভাই। লাকসামের গন্ডামারা বাজারে ভাঙারির ব্যবসা করতেন সিয়াম।

মোহাম্মদ শফিউল্লাহ জানান, তারা বিএনপির রাজনীতি করার কারণে প্রতিপক্ষের হামলার ভয়ে লাকসাম পৌর এলাকায় যেতে পারেন না। পূর্ব বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গন্ডামারা বাজার এলাকার বাসিন্দা সবুজকে ৫০ হাজার টাকা দাদনের ওপর দিয়েছেন সিয়াম। শনিবার বিকালে ওই টাকা আনার জন্য সহযোগী জাহাঙ্গীরকে নিয়ে সবুজের বাড়িতে যান। সেখানে টাকা নিয়ে সবুজের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিয়াম ও জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেন সবুজ। জাহাঙ্গীর বেঁচে ফিরলেও মারা যান সিয়াম। 

নিহতের ভাই শফিউল্লাহ বলেন, সবুজসহ কয়েকজন আমার ভাইকে তুলে নিয়ে হত্যা করেছে। তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। এর আগেও হামলা করেছিল তারা। ওই সময় মামলা করা হয়েছিল। কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। সিয়ামের বুকে ছুরির আঘাত রয়েছে। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করবো। 

ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা পলাতক। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনও মামলা করেনি কেউ। আমরা বিষয়টি তদন্ত করছি। কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বুকে ছুরির আঘাত রয়েছে। তার সঙ্গে সবুজের দাদনের টাকার লেনদেনের বিষয়টি শুনেছি। সে কারণে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী