মাটিরাঙ্গায় ‘একই দলের’ দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ১১:৪৪আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:৪৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মাপ্লাজম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতদের নাম প্রিতিময় চাকমা (৪৫) ও জ্ঞানময় চাকমা (৪০)। তারা দুজনই পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শান্তিময় ত্রিপুরা বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের কেউ তাদেরকে হত্যা করে ফেলে রেখে গেছে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম