আইনজীবী বাপ্পী হত্যা: সাবেক স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২৩, ১৮:২৭ আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৮:২৭

চট্টগ্রাম আদালতের আইনজীবী ওমর ফারুক বাপ্পী হত্যা মামলায় তার সাবেক স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাপ্পীর সাবেক স্ত্রী রাশেদা বেগম (২৮) ও পটিয়া থানার শোভনদন্ডী এলাকার হারুনুর রশিদের ছেলে হুমায়ুন রশিদ (২৮)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার তালতলী থানার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া আকন্দ বাড়ির মনসুর আলীর ছেলে আল আমিন (২৮), নোয়াখালী জেলার সাধুরাম থানার ব্রহ্মপুর এলাকার আন্দার বাড়ির মৃত হাবিবুল্লাহর ছেলে আকবর হোসেন রুবেল প্রকাশ সাদ্দাম (২৩) ও খাগড়াছড়ি জেলার সদর থানার শালবন এলাকার ফিরোজ সরকার বাড়ির হাফিজুল ইসলামের ছেলে পারভেজ আলী (২৪)।

অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকির হোসেন প্রকাশ মোল্লা জাকির নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ুন রশিদ এবং খালাসপ্রাপ্ত জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরীর চকবাজার থানাধীন কে.বি আমান আলী রোডের একটি তিন তলা ভবনের ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাপ্পীর মরদেহ পুলিশ উদ্ধার করে। 

এই ঘটনায় তার বাবা আলী আহমদ বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত শেষে পিবিআই চট্টগ্রাম মেট্রোর তৎকালীন পরিদর্শক ও বর্তমান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা ২০১৮ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত। 

চট্টগ্রাম মহানগর পিপি অ্যডভোকেট মো. আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ আইনজীবী বাপ্পী হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। আদালত ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

চট্টগ্রাম আদালতের আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদা নিহত আইনজীবী বাপ্পীর সাবেক স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে ডিভোর্স হয়।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে চট্টগ্রামে আইন পেশায় যুক্ত ছিলেন বাপ্পী। কক্সবাজারের চকরিয়া উপজেলার আলী আহমেদ এবং মনোয়ারা বেগমের ছেলে তিনি।

/আরআর/
সম্পর্কিত
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
কেমন আছেন মিন্নি?
ফোর্ট হুডে ১৩ জনের হত্যাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে পেন্টাগন
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?