পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’
এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে কমেন্টবক্সে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
এই বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সংযত ও শ্রদ্ধাশীল থাকারই বার্তা দিলেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে কেয়া পায়েল অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ । এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি