ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৫

এসিড নিক্ষেপ ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় তানিয়া রহমান (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী এসিড দিয়ে ঝলসে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ওই গৃহবধূর স্বামী শেখ নজরুল ইসলাম মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করেছেন তানিয়া রহমান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এসিডে তানিয়া রহমানের গলা, বামহাতসহ মুখের এক তৃতীয়াংশ ঝলসে গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তানিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তানিয়া রহমান ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া সৈয়দ বাড়ির মৃত সালাউদ্দিনের মেয়ে। দক্ষিণ মৌড়াইল এলাকায় স্বামীর বাসায় এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন তিনি। স্বামীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগে তানিয়ার জা এলিনা রহমান জানান, ঘটনার সময় তানিয়া রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় রান্নাঘরের জানালা দিয়ে কেউ একজন তাকে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে তিনিসহ অন্য প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তানিয়ার মামা বাবুল মিয়া জানান, নয় বছর আগে নজরুলের সঙ্গে তার ভাগনির বিয়ে হয়। সম্প্রতি কয়েক বছর ধরে নজরুল মানসিক বিকারগ্রস্ত হয়ে তানিয়াকে জ্বালাতন করতো। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত চার/পাঁচদিন আগে নজরুলের এসব কর্মকাণ্ডের ব্যাপারে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফায়েজুর রহমান জানান, কেমিক্যাল বার্নের কারণে তানিয়া রহমানের গলা, বাম হাতসহ মুখের ৩২ থেকে ৩৫ শতাংশ (এক তৃতীয়াংশ) ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নজরুল ইসলামকে আটক করে।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী