ইইউ দলকে রোহিঙ্গারা বললেন, ‘যেকোনও মুহূর্তে মিয়ানমারে ফিরতে প্রস্তুত’

কক্সবাজার প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৭:২৬আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৭:২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমসময় পাশে আছে বলে আশ্বস্ত করেছেন ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর।

বৃহস্পতিবার (২৭ জুলাই) কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ইইউ’র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গারা বলেন, ইইউ প্রতিনিধি আমাদের কথা শুনেছেন। আমরা বলেছি, যেকোনও মুহূর্তে নিজ দেশে ফিরতে প্রস্তুত রয়েছি। আমাদের অধিকারসহ স্বদেশে প্রত্যাবাসনে বিশ্ববাসীকে সহায়তা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে গিলমোর আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যাবাসনসহ রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন সবসময় পাশে আছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রতিনিধি দলের পাঁচ জন। সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরের পৌঁছার পর সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেন। ইমোন গিলমোরের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটির গাড়ি বহর উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়।

ওই ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করে। তারা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়ে অংশ নেওয়া উখিয়ার ৪নং ক্যাম্পের-এ-৬ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা আলী আকবর রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার বিষয়টি গিলমোরকে জানালেন। বিপরীতে সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

একই ক্যাম্পের বাসিন্দা মরিয়ম বেগম বলেন, ‘ইইউ প্রতিনিধি আমাদের কথা শুনেছেন। আমরা বলেছি, যেকোনও মুহূর্তে নিজ দেশে ফিরতে প্রস্তুত রয়েছি।’

আশরাফুজ্জামান নামের আরেক রোহিঙ্গা বলেন, ‘গিলমোর আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যাবাসনসহ রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন সবসময় পাশে আছে।’

ইইউ’র প্রতিনিধি দল সবশেষে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেয়। বিকালে ইমন গিলমোর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অংশ নেওয়ার কথা রয়েছে। রাতে অনুষ্ঠিত হবে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম