প্রথা ভেঙে সমাবেশ করলেন রোহিঙ্গা নারীরা, ফিরতে চান দেশে

টেকনাফ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৮:৫২আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:৫২

প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেছেন রোহিঙ্গা নারীরা। জনগোষ্ঠীটির প্রচলিত প্রথা ভেঙে এই প্রথমবারের মতো একসঙ্গে সমবেত হলেন হাজারের বেশি নারী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে এই সমাবেশের আয়োজন করে এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটি। উখিয়ার লম্বাশিয়া-১ ইস্ট ক্যাম্পে আয়োজিত এই সমাবেশে উখিয়া-টেকনাফের ৩৩ ক্যাম্প থেকে অংশ নেন তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।’

রোহিঙ্গা নারীদের সমাবেশের প্রশংসা করে বলেন, ‘বিশ্বায়নের এই সময়ে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও আজকে রোহিঙ্গা নারীরা প্রচলিত প্রথা ভেঙে এখানে জড়ো হয়েছেন- তা সত্যিই প্রশংসার যোগ্য।’

২০নং ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা নারী নেত্রী রশিদা খাতুন বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের আশ্রয় দিয়েছে। তবে এই আশ্রিত জীবন আর চাই না, ফিরতে চাই নিজেদের প্রিয় আরাকানে। আমরা মায়ের জাত, নিজেদের সন্তানদের নিজস্ব সংস্কৃতিতে বড় করতে হবে।’

এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটির নেতা মোহাম্মদ সৈয়দুল্লাহ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫০ শতাংশই নারী, আমরা চেয়েছি আমাদের বাড়ি ফেরা কর্মসূচিতে তারা যুক্ত হোক এবং আজ সেটাই হলো। ঐক্যবদ্ধ হলে রোহিঙ্গা নারীদের থামানো যাবে না- আজ তারা সেটাই প্রমাণ করেছে।’

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রিত আছেন। এর মধ্যে সাত লাখ এসেছেন ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের মুখে। এরপর থেকে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম