জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২৩, ১৭:১৯আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:১৯

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে জুমার নামাজের পর নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএমপির ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুল চাকমাসহ একাধিক পুলিশ সদস্য আহত ও পুলিশকে বহন করা একটি পিকআপ ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে।

ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, পূর্বের অনুমতি ছাড়া আগ্রাবাদ বাদামতলি মোড় থেকে জামায়াত-শিবির মিছিল নিয়ে চৌমুহনীর দিকে আসে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে।

জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক ২১

তিনি আরও বলেন, সহকারী কমিশনারসহ (ডবলমুরিং) বেশ কয়েকজন পুলিশ হামলায় আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিছিল থেকে ২১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানার জন্য জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার নগরীর আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম