টানা পাঁচ দিন বৃষ্টি, বান্দরবানে খোলা হয়েছে ১৯২‌টি আশ্রয়কেন্দ্র

বান্দরবান প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৫:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৫:৩৫

টানা পাঁচ ‌দিনের বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পার্বত্য অঞ্চলের জনজীবন। ভারী বর্ষণের ফলে বান্দরবা‌নের বিভিন্ন স্থানে দেখা দি‌য়ে‌ছে পাহাড় ধস। এ ছাড়া প্লাবিত হ‌য়ে‌ছে জেলার ইসলামপুর, আর্মিপাড়া, বালাঘাটা, হা‌ফেজ‌ঘোনাসহ বি‌ভিন্ন নিম্নাঞ্চল। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের জন্য ১২৯টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

রবিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দিন পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ স্থান ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বলেন, গতকাল ও আজ রবিবার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হ‌য়ে‌ছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান ও নিম্নাঞ্চলে বসবাসকারী‌দে‌র জন্য বান্দরবা‌ন জেলায় ১৯২‌টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হ‌য়ে‌ছে। আশ্রয়কেন্দ্রে আসা মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসক আরও বলেন, এ ছাড়াও তা‌দের স্বাস্থ্য সেবা নিশ্চিত কর‌তে মেডিক্যাল টিম প্রস্তুত রাখাসহ পর্যাপ্ত পরিমাণে ওষুধ সংরক্ষিত আছে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম