কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ০২:১০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০২:১০

জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। রবিবার (৬ আগস্ট) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল থেকে জেলার সঙ্গে উপজেলার লঞ্চ চলাচল শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।

সাইফুল ইসলাম আরও বলেন, রাঙামাটি জেলার সঙ্গে ছয় উপজেলার একমাত্র যোগাযোগমাধ্যম নৌপথ। এসব উপজেলার মানুষের যোগাযোগের কথা চিন্তা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে হ্রদে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি এবং যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সোমবার থেকে আবারও নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান