নোয়াখালীতে রেললাইনে উপড়ে পড়লো গাছ, আটকে আছে ২ ট্রেন

নোয়াখালী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১২:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২:৩৮

নোয়াখালী জেলা শহরের মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়েছে। এতে নোয়াখালীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে, নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালী যেতে পারেনি। এতে ঢাকামুখী অনেক যাত্রী মাইজদী কোর্ট ও সোনাপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন। উপড়ে পড়া গাছটি অপসারণের কাজ করছে কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, শহরের মাইজদী বাজারের পূর্ব দিকে মাইজদী রেল স্টেশনের ফ্ল্যাটফর্মের পশ্চিম পাশের একটি বিশাল আকৃতির কড়ই গাছ ফ্ল্যাটফর্ম ও রেল লাইনের ওপর দিয়ে পূর্ব দিকে উপড়ে পড়ে। এতে পুরো রেল লাইন বন্ধ হয়ে যায়। এ ছাড়া গাছের একটি বড় অংশ গিয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া পিডিবির বিদ্যুৎ লাইনের ওপর। এতে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

সোনাপুর স্টেশনে কথা হয় আটকে পড়া যাত্রী তানজিম হোসেনের সাথে। তিনি বলেন, তিনি উপকূলে ঢাকায় যাওয়ার উদ্দেশে ৬টায় স্টেশনে আসি। এসে শুনি, রেল লাইনের ওপর গাছ উপড়ে পড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হবে এমন আশায় এখনও বসে আছি। কখন ট্রেন ছেড়ে যায়।

মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে গাছ অপসারণ করতে ব্যর্থ হন। পরে শ্রমিক ভাড়া করে গাছ কেটে গুঁড়ি করে অপসারণের কাজ শুরু করেছেন। গাছ অপসারণ শেষ হলে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান