ভাগনের হাতে খালা খুন, তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টার অভিযোগ

মীরসরাই প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ২৩:২৫আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২৩:২৯

চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহে ভাগনের হাতে খালা হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার হিঙ্গুুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেনু সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রোজিনা আক্তার (২৫)। তিনি ওই বাড়ির কেনু মিয়ার মেয়ে। বিবাহ বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকতেন।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, বুধবার দুপুরে রোজিনার সঙ্গে তার বড় বোনের ছেলে তারিকুল ইসলামের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে তারিকুল ছুরি দিয়ে রোজিনাকে আঘাত করলে তার মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে পরিবার লাশ দাফন করতে চেষ্টা করে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মনে হচ্ছে এটি খুন। ঘটনার পর থেকে তারিকুল। তারিকুলের বাড়ি ফেনীর জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। সে নানার বাড়িতে থাকতো।

তিনি আরও বলেন, রোজিনার ঘর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে রোজিনার মা পরানধন হত্যার বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, রোজিনা অসর্তকতাবশত একটি বটিতে পড়ে মারা গেছেন। লাশ দাফনের আগে পুলিশ এসে বাধা দেয়।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম