পুকুরে রাজমিস্ত্রির বস্তাবন্দি লাশ

কুমিল্লা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ০২:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০২:৪৬

কুমিল্লায় বাড়ির পাশের একটি পুকুর থেকে এক রাজমিস্ত্রির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক পাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজমিস্ত্রির নাম মো. আরিফ (৩২)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

চান্দিনা থানার উপ পুলিশ পরিদর্শক মো. জহির উদ্দিন জানান, নিহত মো. আরিফ করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকায় একটি বাড়িতে তার স্ত্রী পরিচয়ে একজন মহিলাসহ দেড়-দুই বছর ধরে ভাড়া থাকতেন। পেশায় তিনি রাজমিস্ত্রি বলে স্থানীয়রা জানেন। গত ২-৩ দিন ধরে তার ভাড়া ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় স্থানীয়রা চান্দিনা থানা পুলিশে খবর দেয়। পরে স্থানীয়রা ওই বাড়ির পুকুরে একটি বস্তা ভেসে থাকতে দেখে। পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে বস্তাবন্দি অবস্থায় রাজমিস্ত্রি আরিফের লাশ উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত আরিফ স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে মাইজখার ইউনিয়নের নারী মেম্বার ফাতেমার বাড়িতে ভাড়া থাকতেন। গত ২-৩ দিন যাবৎ তার স্ত্রীকেও এলাকায় দেখা যায়নি। এই দম্পতির কোনও সন্তান ছিল না।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের