রেললাইন দিয়ে হেঁটে ওরসে যাওয়ার পথে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ০৯:২১আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খরমপুর কেল্লা শহীদের মাজারে রেললাইন হয়ে আসার পথে রেল সেতু থেকে ছিটকে পড়ে ও ট্রেনের ধাক্কায় দুই মাজার ভক্তের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এর মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তার নাম শুক্কুর মিয়া (৫৫)। বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার দোয়ারি গ্রামে। বাবার নাম গাজী মিয়া। 

আখাউড়া রেলওয়ে জংশন থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার থেকে খরমপুর কেল্লা শাহের মাজারে বার্ষিক ওরস শুরু হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশেকান এসেছেন। এরই অংশ হিসেবে তারা রেললাইন ধরে পায়ে হেঁটে খরমপুর মাজারের দিকে যাচ্ছিলেন।

তিনি জানান, এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে দ্রুত চলে আসে। ট্রেন দেখে শুক্কুর মিয়া রেল সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। আরেকজন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে যান। দুই জনই মারা গেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আখাউড়া রেলওয়ে পুলিশ,
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এর মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতার পাশাপাশি আরও তৎপরতা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজারে বার্ষিক ওরস শুরু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। সেখানে লাখো লোকের সমাগম হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম