অটোরিকশা ছিনতাইয়ের জন্য কিশোর চালককে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ১০:৫১আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:৫১

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে রিয়াজ (১৪) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার চালানো অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা।

অটোরিকশা ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টায় কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুরের কিল্লারহাট রোডের হেঞ্জুর মোড়ের আনুমানিক ২০০ গজ সামনে এই ঘটনা ঘটে। রিয়াজ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুরের কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক সাড়ে ১১টায় মহিলা কলেজ-কিল্লার হাট রোডে ব্যাটারিচালিত অটো রিকশা চালাচ্ছিল রিয়াজ। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সড়কের পাশের পরিত্যক্ত জমিতে ফেলে চলে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম