চট্টগ্রামে সাঈদীর জানাজা পড়াকে ঘিরে সংঘর্ষ, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২৩, ১২:১৩আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:১৩

চট্টগ্রামে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করে। মামলায় জামায়াত-শিবিরের ৩০০ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, কোতোয়ালি থানাধীন জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতাসহ পুলিশের ওপর হামলা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়। পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা করা হয়েছে। আটক ৪০ জনকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, সাঈদীর গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড় এবং ওয়াসা মোড় এলাকায় পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের বাধার মুখে চট্টগ্রামে গায়েবানা জানাজা পড়তে পারেননি তারা। পরে বেশ কয়েকজন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার তাকে পিরোজপুরে নিজের গড়া সাঈদী ফাউন্ডেশনের কবরস্থানে দাফন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম