গরমের দিনে শীতের কম্বল বিতরণ!

কক্সবাজার প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৪

বৃহস্পতিবার কক্সবাজারে ৪০০ কম্বল বিতরণ করা হয় শীত মৌসুম শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন চলছে গরমের মৌসুম। এই গরমের দিনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কক্সবাজার সমাজ কল্যাণ পরিষদ। জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বৃহস্পতিবার এসব কম্বল বিতরণ করা হয়।
সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী জেলার ৮টি উপজেলা ও ১টি পৌরসভায়  শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার স্থানীয় সরকার শাখার উপ-সচিব ও উপ-পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আনোয়ারুল নাসের ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার কানন পাল। সভাপতিত্ব করেন কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য বেগম কুমকুম আচার্য্য ও সমাজ সেবা কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ তৈয়ব আলী প্রমুখ।
কম্বল বিতরণ করার বিষয়ে কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা স্বীকার করেন। তিনি জানান, জাতীয় সমাজ সেবা অধিদপ্তর এক সপ্তাহ আগে কম্বলগুলো পাঠিয়েছে। তাই আগামী বছরের কথা মাথায় রেখে এই কম্বলগুলো বিতরণ করা হয়েছে। তা না করলে কম্বলগুলো নষ্ট হতো। চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন উপজেলায় এ রকম হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম