টি-শার্টে স্বর্ণের প্রলেপ দিয়ে পাচারের চেষ্টা, ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২৩, ১৯:১৭আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯:১৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণালংকারসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৫২ করে শারজাহ থেকে তিনি চট্টগ্রামে আসেন। পরে তার দেহ তল্লাশি করে ৯৮১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শারজাহ থেকে আসা ভারতীয় নাগরিককে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্চ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪২১ গ্রাম অলংকার এবং লুকায়িত অবস্থায় টি শার্টে প্রলেপ আকারে ৫৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এয়ারপোর্ট কাস্টমস, চট্টগ্রাম কাস্টমস হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অবৈধভাবে স্বর্ণ আনার অভিযোগে ভারতীয় নাগরিক জেঠবা তুষার নগিনদাসকে আটক করা হয়েছে। তিনি ভারতের মুম্বাইয়ের নাসিক মহারাষ্ট্র এলাকার বাসিন্দা। পাসপোর্টে তার জন্ম তারিখ ১৯৯০ সালের ২০ অক্টোবর উল্লেখ আছে।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম