বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ০৯:৩২আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯:৩২

কুমিল্লার গোবিন্দপুর রেলগেট এলাকায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ আগস্ট) বিকালে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জাহিদ (৩৫)। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মো. মাসুম ওরফে বিচ্ছু। তারা গোবিন্দপুর এলাকার আমিন মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকসহ অন্যান্য কারণে বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা চাইতেন মাসুদ। এই কারণে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই সূত্র ধরে সোমবার দুজন বাগবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাইকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে সনিয়া আক্তার সুমাইয়া বলেন, জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে বাবা ও কাকার মাঝে প্রায়ই ঝগড়া হতো। সোমবার আমি অফিসে (কুমিল্লা ইপিজেড) থাকাকালে স্থানীয়রা আমাকে কল করে জানান, কাকা আমার বাবাকে মেরে ফেলেছে। এসে দেখি বাবার লাশ পড়ে আছে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুই ভাই মাদকের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তারা সাজাপ্রাপ্ত হয়ে আবার ছাড়াও পেয়েছে। তবে আজকের ঘটনা কী নিয়ে তা জানতে তদন্ত চলছে। 

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান