সিএনজিতে কার্টন রেখে গেলেন যাত্রী, খোলার পর মিললো নবজাতকের মরদেহ 

নোয়াখালী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৬

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মো. রাসেল তিন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওনা হন। সিএনজিতে উঠার সময় এক পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল বলে সিএনজিচালক দেখতে পান। যাত্রীদেরকে সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও দুইবার যাত্রী নিয়ে আসা যাওয়া করেন।

পরে সিএনজিচালক গাড়ির পেছনের অংশের সিটের ওপর একটি কার্টন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ তাকে সিএনজি ও কার্টনসহ থানায় আসতে বলে। থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পান।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক