হোটেলের ফ্রিজে পচা মাংসের সঙ্গে ইঁদুর, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হোটেলের ফ্রিজে খাবারের সঙ্গে ইঁদুর পাওয়ায় এবং রান্না করা পচা মাংস বিক্রি করায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের রেলস্টেশন এলাকার অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নজরুল ইসলামকে এ জরিমানা করা হয়। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘রবিবার সকালে আমার অফিসে এসে এক ব্যক্তি অতিথি হোটেলে পচা মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানান। অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেন। দেখা যায় মাংসের স্বাদ টক হয়ে গেছে, দুর্গন্ধ আসছে। পরে আমরা হোটেলে অনুসন্ধান করি এবং দেখতে পাই ফ্রিজে খাবারের সঙ্গে ইঁদুর এবং পচা মাংস। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সরক্ষণ আইনে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার প্রশান্ত চক্রবর্তী। অভিযাযানের সময় আখাউড়া থানার পুলিশ সদস্যরা ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম