গৃহবধূর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবি, টাকা নিতে এসে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে গৃহবধূর ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে মেহেদী হাসান আসিফ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার আসামিকে সুধারাম মডেল থানার মাধ্যমে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাইজদী পৌরপার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসিফ জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময় মোবাইলে ভিডিও কলসহ কৌশলে কিছু অশ্লীল-আপত্তিকর ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে। পরে সেই ছবি-ভিডিও কম্পিউটারের মাধ্যমে একটি পেনড্রাইভে সংরক্ষণ করে। সেগুলো দেখিয়ে গৃহবধূর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ভুক্তভোগী বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ দাবি করা টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর মাধ্যমে টাকা নেওয়ার জন্য মাইজদী পৌরপার্কে দেখা করতে বলে। মঙ্গলবার সন্ধ্যায় টাকা নিতে পার্কের গেটে এলে তাকে গ্রেফতার করে ডিবি।
   
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম