‘জাতীয় নির্বাচনে ইসির নির্দেশে যেকোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত র‍্যাব’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনাক্রমে যেকোনও চ্যালেঞ্জ নিতে র‍্যাব প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়ায় র‍্যাব-৯-এর অধীনে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি, আমরা দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। আমরা তারই অনুসারী। দেশের এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনার অধীনে থাকবে। তারা যেভাবে পরিচালনা করেন ঠিক সেভাবে পরিচালিত হবে।’

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হবে সাধারণ মানুষের জন্য ভোটকেন্দ্রকে নিরাপদ রাখা, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা এটা দৃঢ়ভাবে করবো। এ ধরনের যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় র‍্যাব মানসিকভাবে প্রস্তুত।’

এর আগে র‍্যাবের নিজস্ব হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অবতরণ করেন মহাপরিচালক। পরে তিনি র‍্যাব-৯-এর অধীনে শহরের সরকার পাড়ায় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ উদ্বোধন করেন।

এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি র‍্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহাবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার ও র‍্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মো. মমিনুল হক।

পরে র‍্যাব-৯-এর অধীনে ব্রাহ্মণবাড়িয়া ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন র‍্যাব মহাপরিচালক।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম