ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য মজুত, তিন জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৬

চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য মজুত ও প্রক্রিয়াজাতের অভিযোগে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। পরিবেশ অধিদফতরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১৩) ও চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।  

মামলার আসামিরা হলো- বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডস্থ আনন্দবাজার এলাকার ভাঙ্গারী দোকানের মালিক মো. তৈয়ব, কর্মচারী মো. তারভীর ও চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম সেবা সংস্থা’ এর স্বত্বাধিকারী মো. জমির উদ্দিন। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য মজুত ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডস্থ আনন্দবাজার এলাকার ভাঙ্গারী দোকানে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৩ বস্তা চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়। অভিযানে ব্যবহৃত, সংক্রমিত সিরিঞ্জ, সুঁচ, ক্যানোলা, স্যালাইনের বোতল, নল, সংক্রমিত প্লাস্টিক বর্জ্য, কালো ও হলুদ রংয়ের পলিথিন জব্দ করা হয়।’

জানা গেছে, নগরীর হাসপাতালগুলো থেকে কঠিন চিকিৎসা-বর্জ্য সংগ্রহ ও ইনসিনারেটর প্লান্টে পরিবহনের কাজটি করে ‘চট্টগ্রাম সেবা সংস্থা’  নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

/কেএইচটি/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী