চট্টগ্রামের ১১টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১

চট্টগ্রাম বিভাগের ১১টি কারাগারে বন্দি ধারণক্ষমতা সাত হাজার ৭৭৮ জন। এর মধ্যে পুরুষ বন্দি ধারণক্ষমতা সাত হাজার ৪০৯ জন এবং নারী বন্দি ৪১১ জন। তবে এসব কারাগারে বর্তমানে বন্দি আছেন ১৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৭২৭ এবং নারী ৬৬০ জন। ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি আছেন এসব কারাগারে। এ অবস্থায় অতিরিক্ত বন্দি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্র জানায়, দুই হাজার ২৪৯ জনের ধারণক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দির সংখ্যা পাঁচ হাজার ৩৬১ জন। এর মধ্যে মাদক মামলার আসামি এক হাজার ৬৯২ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন ১৪৮ জন। এর মধ্যে নারী তিন জন। পুরুষ হাজতি চার হাজার ১৭৫ জন এবং নারী ১৬৯ জন। পুরুষ কয়েদি ৭৬৩ জন এবং নারী ৪৬ জন। বিদেশি বন্দি ১৩ জন, বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য ১২৭ জন।

এক হাজার ৭৪২ জনের ধারণক্ষমতার কুমিল্লা কারাগারে বর্তমানে বন্দি আছেন দুই হাজার ৫৯ জন। এর মধ্যে হাজতি পুরুষ এক হাজার ৩৯৩ জন এবং নারী ৬০ জন। পুরুষ কয়েদি ৪৪২ জন এবং নারী ৩৯ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ১১৩ জন পুরুষ এবং ১০ জন নারী। মাদক মামলায় বন্দি আছেন ৮৭৮ জন। এই কারাগারে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বন্দি ২০ জন।

৮৩০ জনের ধারণক্ষমতার কক্সবাজার কারাগারে বন্দি আছেন তিন হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ হাজতি দুই হাজার ৭৩২ জন এবং নারী ১৪২ জন। পুরুষ কয়েদি আছেন ৩৩৮ জন এবং নারী ১০ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন একজন। জঙ্গি সংগঠনের সদস্য ৯ জন। বন্দির মধ্যে এক হাজার ১১ জন মাদক মামলার আসামি।

৭৮০ জনের ধারণক্ষমতার ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দি আছেন এক হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ হাজতি এক হাজার ৭৬ জন এবং নারী ৫৫ জন। পুরুষ কয়েদি আছেন ১৮১ জন এবং নারী ১৪ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন একজন। মাদক মামলার আসামি আছেন ৩৪১ জন। 

৫০০ জনের ধারণক্ষমতার নোয়াখালী কারাগারে বর্তমানে বন্দি আছেন ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ হাজতি ৬৭৩ জন এবং নারী ১৮ জন। পুরুষ কয়েদি আছেন ২৩৪ জন এবং নারী ছয় জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন দুই জন। জঙ্গি সংগঠনের সদস্য এক জন এবং মাদক মামলায় বন্দি আছেন ২৫৪ জন।

৪৭৫ জন ধারণক্ষমতার চাঁদপুর কারাগারে বর্তমানে বন্দি আছেন ৬৮৬ জন। এর মধ্যে পুরুষ হাজতি ৪৪৭ জন এবং নারী ৯ জন। পুরুষ কয়েদি আছেন ২১৯ জন এবং নারী ১০ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন একজন। জঙ্গি সংগঠনের সদস্য তিন জন এবং মাদক মামলায় বন্দি আছেন ২১৫ জন।

৫৬৪ জনের ধারণক্ষমতার ফেনী কারাগারে বর্তমানে বন্দি আছেন ৫০৩ জন। এর মধ্যে পুরুষ হাজতি ৩৭১ জন এবং নারী ১৪ জন। পুরুষ কয়েদি আছেন ৯৫ জন এবং নারী ছয় জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন ছয় জন। জঙ্গি সংগঠনের সদস্য একজন। মাদক মামলায় বন্দি আছেন ২২৭ জন।

২৯৫ জনের ধারণক্ষমতার লক্ষ্মীপুর কারাগারে বন্দি আছেন ৫৪৩ জন। এর মধ্যে পুরুষ হাজতি ৩৫২ জন এবং নারী ১৫ জন। পুরুষ কয়েদি আছেন ১৬৯ জন এবং নারী ছয় জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছেন একজন। মাদক মামলায় বন্দি আছেন ৯১ জন।

১৪৮ জনের ধারণক্ষমতার রাঙামাটি কারাগারে বন্দি আছেন ৩০৬ জন। এর মধ্যে পুরুষ হাজতি ২৩৬ জন এবং নারী ৯ জন। পুরুষ কয়েদি আছেন ৫৪ জন এবং নারী সাত জন। জঙ্গি সংগঠনের সদস্য ৯ জন। মাদক মামলায় বন্দি আছেন ৬৫ জন।

১১৪ জনের ধারণক্ষমতার বান্দরবান কারাগারে বন্দি আছেন ২৮৬ জন। এর মধ্যে পুরুষ হাজতি ২৪০ জন এবং নারী সাত জন। পুরুষ কয়েদি আছেন ৩৫ জন। জঙ্গি সংগঠনের সদস্য চার জন। মাদক মামলায় বন্দি আছেন ৮০ জন।

৮১ জনের ধারণক্ষমতার খাগড়াছড়ি কারাগারে বন্দি আছেন ১৯৮ জন। এর মধ্যে পুরুষ হাজতি ১৬৪ জন এবং নারী চার জন। পুরুষ কয়েদি আছেন ৩০ জন। মাদক মামলায় বন্দি আছেন ৭২ জন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, জেল কোড অনুযায়ী প্রত্যেক বন্দিকে ৩৬ বর্গফুটের জায়গা বরাদ্দ দেওয়ার কথা। অথচ চট্টগ্রামের ১১টি কারাগারে বন্দির সংখ্যা দ্বিগুণ হওয়ায় এই সুবিধা দেওয়া যাচ্ছে না। একজনের স্থলে দুই-তিন জন করে রাখতে হচ্ছে। একটি কক্ষে বন্দি থাকার কথা ২০ জন। বর্তমানে রাখতে হচ্ছে ৩৫-৪০ জন করে।

এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারের স্লোগান হচ্ছে ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’। কারাগার মানেই শাস্তি দেওয়ার স্থান নয়; এটি সংশোধনাগার। বন্দিদের মানবিক জীবনযাপন করতে দিতে হবে। কারাবিধি অনুযায়ী একজন বন্দির প্রাপ্ত সুযোগ-সুবিধা দিতে হবে। মনে রাখতে হবে, কারাগারে থাকা সব বন্দি অপরাধী নয়। অনেকে মিথ্যা মামলায় কারাভোগ করছেন। যা বিভিন্ন সময়ে আমরা দেখেছি। দোষী না হওয়ায় আদালত খালাস দিচ্ছেন অনেককে। তাই পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়াও অধিকার বন্দিদের আছে।’

বেশি বন্দির কারণে কারাগারের কর্মকর্তাদের হিমশিম খেতে হয় বলে জানালেন চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. আলতাব হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম বিভাগের ১১টি কারাগারে বন্দির সংখ্যা দ্বিগুণ। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি কারাগারে বন্দির সংখ্যা কিছুটা বেশি। বাকি কারাগারগুলোতে বন্দির সংখ্যা স্বাভাবিক আছে। বন্দিদের যত্নে কোনও প্রকার সমস্যা হচ্ছে না। তবে বেশি বন্দির কারণে আমাদের হিমশিম খেতে হয়।’ 

/এএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক