চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ নিহতের ঘটনায় সাতজন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭

চট্টগ্রামের খুলশীতে আব্দুর রহমান সুজন (২০) নামে তরুণ খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে হত্যায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিটি।

গ্রেফতারকৃতরা হলো- মো. হাবীব হোসেন মুন্না (১৯), মো. রাকিব হাসান (১৯), মো. সজিব (২৫), মো. হৃদয় (২১), মো. বাদশা (১৬), তানজিদ মো. ইসমাইল ((১৬) ও মো. মেহেদী হাসান (১৬)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুজন ও তার বন্ধু রাশেদুল আলম ইমনের সঙ্গে খুলশী থানাধীন সেগুনবাগান কেন্টিন গেইট এলাকায় মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এই বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গ্রেফতার হাবীব হোসেন মুন্না উত্তেজিত হয়ে সুজনকে বুকে ছুরিকাঘাত করে। পরে মো. সাগর নামে পলাতক অপর আসামি ফরহাদ আলী জিসান নামে অপর একজনকে ছুরিকাঘাত করে। দু’জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফরহাদ আলী জিসান।’

ওসি বলেন, ঘটনার পর পরই অভিযান চালিয়ে জড়িত সাতজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম