সংবাদ সম্মেলন করে অ্যাসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬

সংবাদ সম্মেলন করে খাগড়াছড়ির রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন জহর লাল নামের স্থানীয় এক বাসিন্দা। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন।

সেখানে লিখিত বক্তব্যে জহর লাল বলেন, তার নামে রামগড় উপজেলাধীন ২৩৫নং নাকাপা মৌজায় ৩৭২/ক নং হোল্ডিংভুক্ত বিশ শতক তৃতীয় শ্রেণির ভূমি রেকর্ডভুক্ত আছে। তিনি স্বেচ্ছায় তার স্ত্রী উমা রানী ঘোষের নামে দানপত্র করার জন্য সহকারী কমিশনারের (ভূমি) কাছে গেলে তিনি প্রথমে সাত লাখ টাকা পরে স্থানীয় এক মুক্তিযোদ্ধার মাধ্যমে পাঁচ লাখ টাকা দাবি করেন। সর্বশেষ তিনি চার লাখ টাকা দাবি করেন অন্যথায় অভিযোগকারীর ভূমি খাস করে দেবেন বলে তাকে হুমকি দেন।

তবে এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, ঘুষ চাওয়ার প্রশ্নই ওঠে না। কাগজপত্র যথাযথ না হওয়ায় তিনি তা ফরোয়ার্ড করেননি। আইন-কানুন অনুসরণ করেছেন। জহর লালের অবৈধ আবদার পূরণ না করায় মানহানিকর সংবাদ সম্মেলন করেছেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন বলেন, সংবাদ সম্মেলনের বিষয়টি শুনেছি। তবে তিনি কিংবা জেলা প্রশাসকের কাছে কোনও অভিযোগ দেননি জহর লাল। তার কাগজপত্র সঠিক নেই, ওয়ারিশান বাদ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী