২৫৭ টাকা রিচার্জে ২৫ লাখ টাকার গা‌ড়ি পেলেন উৎপল

লক্ষ্মীপুর প্রতি‌নি‌ধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫

সাত দিন আগে নগদে ২৫৭ টাকা রিচার্জ করেন লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা গ্রামের বেকার যুবক উৎপল চন্দ্র দাশ। এতেই তার ভাগ্য (কপাল) খুলে যায়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে উৎপলের কাছে ফোন আসে তিনি ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের পক্ষ থেকে ২৫ লাখ টাকার টয়োটা এক্সিও ব্র্যান্ডের গাড়ি জিতে নিয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) নগদের পক্ষ থেকে এ উপহার তুলে দিতে হেলিকপ্টারযোগে রায়পুরে উৎপলের বাড়িতে হাজির হন জনপ্রিয় টিভি অভিনেতা ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশ। এ সময় তাকে দেখতে এলাকাবাসী ভিড় জমান।

নগদের গ্রাহক উৎপল মৃত প্রফুল্ল চন্দ্র দাস ও মিলি রানী দাসের ছেলে। উপহার হাতে পেয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সাত দিন আগে আমি ২৫৭ টাকা রিচার্জ করেছিলাম। এতে পুরস্কার জেতার সংবাদ শুক্রবার রাতে পেয়েছি। শনিবার বিকালে নগদ কর্তৃপক্ষ ও অভিনেতা জিয়াউল হক পলাশ ভাই হেলিকপ্টারযোগে আমার বাড়িতে হাজির হয়। গাড়িটি পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত।’

উৎপলের স্ত্রী শিবানী রানী বলেন, ‘এতো খুশি হয়েছি যে, বলে বোঝাতে পারবো না। আমি পলাশ ভাইয়ার অনেক বড় ফ্যান।’

এ বিষয়ে উৎপলের মা মিলি রানী বলেন, ‘অনেক খুশি হইছি। আমার মানিক-রতন গাড়ি পাইছে। আশীর্বাদ করি নগদেরে।’

টয়োটা এক্সিও মডেলের গাড়িটির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। কাগজপত্রসহ দাম প্রায় ২৫ লাখ টাকা হবে বলে নিশ্চিত করেছে উৎপলের পরিবার।

/কেএইচটি/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী