চট্টগ্রামে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০

চট্টগ্রামে তানহা আক্তার মারিয়া নামে সাত বছরের এক শিশু কন্যার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক সংলগ্ন দিদার কলোনির ভাড়া বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাকিবুল ইসলাম মুন্না (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

রাকিবুল ইসলাম মুন্না কক্সবাজার সদর উপজেলার কক্সশাহীর টিকা পল্লী এলাকার মৃত ইউসুফের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত শিশুটির মা পোশাকশ্রমিক। বাবা রিকশাচালক। তারা কর্মস্থলে চলে গেলে মুন্না ওই বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। পরে ধরা পড়ার ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে।

শিশুটির ফুফু দরজা খোলার জন্য বললে মুন্না দ্রুত দরজা খুলে পালিয়ে যায়। শিশুটির হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল।

ওসি আরও জানান, গ্রেফতার মুন্না হত্যার দায় স্বীকার করেছে। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক