‘বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত ১৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পনগর’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৩

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘বিনিয়োগের যাবতীয় সব সুযোগ-সুবিধা নিয়ে পুরোপুরি প্রস্তুত মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদন শুরু করেছে। আরও তিনটি প্রতিষ্ঠান আগামী বছর উৎপাদনে যাবে। এ শিল্পনগর পুরোপুরি চালু হলে ১৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পরে শিল্প নগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘৩৩ হাজার ৮০০ একর ভূমির ওপর এ শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে দেশ-বিদেশের ১৫২ শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে এসেছে। এখানে একসময় ১৩৯টি পরিবার ছিল। এ শিল্প নগরী করার সময় তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে ঘর করে দেবো। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ-সুবিধা প্রয়োজন সবই নিশ্চিত করে বিনিয়োগের সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলাকার জনগণের পাশাপাশি শিল্পনগরের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন বলেন, ‘কর্তৃপক্ষ বলছে, মীরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে ৩৩  হাজার ৮০০ একর জমিতে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। ইতোমধ্যে ওই শিল্পজোনে এশিয়ান পেইন্টস, নিপ্পন ম্যাকডোনান্ড স্টিল মিল ও সামুদাসহ পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আরও তিন প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার উপেক্ষায় আছে।’

তিনি বলেন, ‘এই শিল্প নগরীতে গার্মেন্টস, কৃষি-পণ্য, কৃষি প্রক্রিয়াকরণ যন্ত্র, সমন্বিত টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, মোটরবাইক সংযোজন কারখানা, খাদ্য ও পানীয়, পেইন্ট এবং রাসায়নিক, কাগজ, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং (অটো-পার্টস এবং সাইকেলসহ), ফার্মাসিউটিক্যাল পণ্য, বিদ্যুৎ এবং সোলার পার্ক স্থাপন করা হবে।’

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম,  রেঞ্জ ডিআইজি নূরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি