পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া লাগেজভর্তি লাশের খণ্ডিত অংশগুলো ছিল বাঁশখালী উপজেলার মো. হাসানের (৬১)। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে লাশের আরও একটি অংশ উদ্ধার করা হয়েছে।

ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড় এলাকার বিল থেকে এ অংশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অংশের মধ্যে ছিল পেটসহ শরীরের মাঝখানের অংশ। তবে এখনও মাথা উদ্ধার করা হয়নি। এ অংশটি ভিন্ন জায়গায় ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার নিহতের স্ত্রী হোসনে আরা এবং বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পিবিআই।

পিবিআই কর্মকর্তারা বলছেন, হাসানকে হত্যার পর একাধিক টুকরো করা হয়। এর মধ্যে হাত-পাসহ ৮টি টুকরো ফেলা হয় পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায়, পেটসহ শরীরের মাঝখানের অংশ ফেলা হয় ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড় এলাকার বিলে। তবে মাথার অংশটি কোথায় ফেলা হয়েছে তা জানার চেষ্টা করছে পিবিআই।

এ প্রসঙ্গে পিবিআই পরিদর্শক মো. ইলিয়াস খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশের ফিঙ্গার প্রিন্ট, সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং গোপন তথ্যের ভিত্তিতে ক্লু-বিহীন এবং মাথাবিহীন লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। নিহত ব্যক্তির এনআইডি পর্যালোচনা করে দেখা যায়, তার নাম মো. হাসান। তার পিতার নাম সাহেব মিয়া। গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার কাতারিয়া ইউনিয়নের বড়ইতলী এলাকায়।’

তিনি বলেন, ‘নিহতের স্ত্রীসহ দুই ছেলে এবং দুই মেয়ে আছে। তবে তিনি খুন হন নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী সড়কের পকেট গেট এলাকার জমির ভিলা নামক ভবনের ছোট ছেলের বাসায়। তার ছোট ছেলের নাম শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীর। ঘটনার পর থেকে ছোট ছেলে এবং তার স্ত্রী পলাতক রয়েছে। শনিবার নিহতের স্ত্রী হোসনে আরা এবং বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তাদেরকে পিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিহত হাসানকে হত্যার পর লাশ বস্তায় ঢুকিয়ে সরানোর দৃশ্য দেখা গেছে সিসিটিভির ক্যামেরায়। তার ছোট ছেলে শফিকুর রহমানকে নিজেই তার বাসা থেকে বস্তাটি বের করতে দেখা গেছে। আমরা তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করছি।’  

পিবিআই সহকারী পুলিশ কমিশনার মো. এ কে এম মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজভর্তি লাশের হাত-পায়ের আটটি খণ্ডিত অংশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো কার তা চেনা কিংবা জানার উপায় ছিল না। কেননা, লাশের মাথার অংশটি ছিল না। পরবর্তীতে প্রযুক্তিসহ নানা চেষ্টায় ক্লু-বিহীন এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি।’

এ কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তিকে খুন করা হয় তার ছেলের বাসায়। তারা পলাতক আছেন। গত ১৯ সেপ্টেম্বর কিংবা ২০ সেপ্টেম্বর তাকে হত্যা করা হয়। হত্যার পর লাশ টুকরো করে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজভর্তি লাশের আটটি খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশভর্তি লাগেজটি উদ্ধার করা হয়। এতে লাশের আটটি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে সেখানে ছিল না মাথাসহ লাশের আরও কিছু অংশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুম এবং হত্যার অভিযোগে পতেঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি