মীরসরাইয়ে বিএনপি-আ.লীগ সংঘর্ষ

কিশোর নিহতের ঘটনায় ৮৫ জনের নামে মামলা, গ্রেফতার ৪

মীরসরাই প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৩

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক কিশোর নিহতের ঘটনায় বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রুমনের মা খালেদা বেগম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ১৫ জন এজাহার নামীয় ও ৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা (নং-২৩) করেন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে নিহত রায়হান হোসেন রুমনের মা খালেদা বেগম বাদী হয়ে ১৫ জন এজাহার নামীয় ও ৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা (নং-২৩) দায়ের করেন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।’

নিহত রুমনের লাশের ময়নাতদন্ত শেষে আজ বাদ আসর আজমপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আজমপুর বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন নিহত এবং আহত হন আরও ২০ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি