নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৩, ১৩:৩৭আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৩:৩৭

নোয়াখালীর চাটখিলে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে চাওয়া নিয়ে তর্কাতর্কির জেরে চালক সাখাওয়াত উল্লাহকে (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সাখাওয়াত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে লাশের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মুহুরি মার্কেটে এ ঘটনা ঘটে।

আটক দুই জন হলেন- উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার মৃত নবীর ছেলে রাজু (২২) ও একই এলাকার আকবরের ছেলে জাহাঙ্গীর (২৪)।

জানা গেছে, নিহত সাখাওয়াত পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মুহুরি মার্কেট এলাকায় পৌঁছে দেখেন কয়েকটা ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় এলোমেলোভাবে রাখা হয়েছে। এ সময় তিনি ওভারটেক করতে না পেরে তাৎক্ষণিক সিএনজি থামিয়ে এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা নিয়ে অন্যদের ওপর রেগে যান।

এ নিয়ে অটোরিকশা চালক রাজুর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজিচালক জাহাঙ্গীর, মুন্না একসঙ্গে সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম