দুদক কর্মকর্তা পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর মামলাটিকে মিথ্যা বলছেন বাদী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ অক্টোবর ২০২৩, ১০:০৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:০৮

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লার (৬৪) বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী রনি আক্তার তানিয়া। আদালত আবেদনটি আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবর এই মামলার ধার্য তারিখে এ বিষয়ে শুনানির জন্য রেখেছেন।

বাদীর আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, মামলার বাদী রনি আক্তার তানিয়া মামলাটি চালাতে ইচ্ছুক না বলে প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন।

এদিকে, সোমবার আদালতে তানিয়া আক্তার রনি সাংবাদিকদের বলেন, ‘জসীম, লিটন আর আসাদুজ্জামান আমাকে দিয়ে মামলাটি করিয়েছে। তাদের কারণে মামলা করার পর একটা লোক মারা গেছেন। তাই অনুশোচনা থেকে আমি মামলাটি তুলে নিয়েছি। যারা আমাকে দিয়ে এ মিথ্যা মামলাটি করিয়েছে আমি তাদের শাস্তি চাই।’

আরও পড়ুন: পুলিশের হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু, ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত ২৯ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তানিয়া। গত ২৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা ছাড়াও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে (৩৫) আসামি করা হয়। পুলিশ গত ৩ অক্টোবর রাতে শহীদুল্লাহকে গ্রেফতার করে চান্দগাঁও থানায় নিয়ে আসে। গ্রেফতারের পর তিনি থানায় অসুস্থ হয়ে পড়েন। পরে বেসরকারি পার্কভিউ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নাপুর গ্রামের মোহাম্মদ হাশেমের মেয়ে তানিয়া। তিনি নগরীর এক কিলোমিটার এলাকায় দুলা মিস্ত্রির বাড়িতে বসবাস করেন। তিনি মোহাম্মদ শহীদুল্লার ঘরে গৃহকর্মী ছিলেন দাবি করে এ মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মামলার বাদী গত জানুয়ারি থেকে তিন হাজার টাকা বেতনে শহীদুল্লার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেন। প্রথম দুই মাস বেতন ঠিকমতো দিলেও পরের মাসগুলোতে কখনও এক হাজার আবার কখনও দেড় হাজার টাকা শোধ না করে বকেয়া রাখে। মার্চ থেকে জুলাই পর্যন্ত তার সাড়ে ছয় হাজার টাকা বেতন বকেয়া ছিল। গত ২৩ আগস্ট রাতে টাকার জন্য গেলে শহীদুল্লা তাকে চড়-থাপ্পড় মারেন। ধাক্কা দিয়ে ফেলে দেন। এক পর্যায়ে তার নির্দেশে তার শ্যালক কায়সার আনোয়ার তাকে ছুরি দিয়ে আঘাত করেন।

সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার মহুরি বাড়ি এলাকার পৈতৃক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সর্বশেষ চট্টগ্রামের দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০০৭ সালের ১২ জুলাই তিনি অবসর নেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের