মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ফেনী যুবদলের চার নেতা আটক

ফেনী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৮

মহাসমাবেশে অংশ নিতে ঢাকা যাওয়ার পথে ফেনী যুবদলের চার নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফেনী জেলা যুবদলের সহসম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল পাটোয়ারী ও ফেনী সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মাসুদ।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে ফেনী থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ হাজার নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন।

তিনি বলেন, ‘আটকের সময় যুবদলের চার নেতা যাত্রীবাহী স্টার লাইন বাসে ঢাকা যাচ্ছিলেন। পথে বিসিক মোড়ে তল্লাশি করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফেনী মডেল থানা পুলিশ তাদের আটক করেছে।’

ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বাসে তল্লাশি করে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম