এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৩, ১৮:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৪৯

সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ পদত্যাগপত্র জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে জমা দেন।

পদত্যাগপত্রে এস এম আল মামুন উল্লেখ করেন, আমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার পারিবারিক/ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছি না। উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এস এম আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। গতবারও আমি মনোনয়ন চেয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান থাকার কারণে দল আমাকে মনোনয়ন দেয়নি। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে আজ জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি দীর্ঘদিন উত্তর জেলা যুবলীগের সভাপতি ছিলাম। এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আশা করছি দল আমার অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহিনা সুলতানা বলেন, ‘এ ধরনের পদত্যাগপত্র এখনও আমার টেবিলে আসেনি। হয়তো বিভাগীয় কমিশনার স্যারের কাছে আছে। সেটি গৃহীত হওয়ার পর আমার কাছে আসবে।’

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের