রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মীরসরাই প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৯:৪৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৪৮

চট্টগ্রামের মীরসরাইয়ে আজিম উদ্দিন (৪২) নামে এক ইউনিয়ন শ্রমিক লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজিম জোরারগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইমামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে। ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।

আহতের ভাই নাঈম উদ্দিন বলেন, আমার ভাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকায় একটি মুররির খামার রয়েছে। খামারে মুররির বাচ্চা তোলায় সোমবার রাতে তিনি খামারে ছিলেন। এ সময় খামারের সামনে রাখা মোটরসাইকেলটি সন্ত্রাসীরা নিয়ে যেতে চাইলে ভাই বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল পরে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে ভাইয়ের ওপর হামলা করা হয়েছে।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, আমার ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিমকে কুপিয়েছে সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি দেওয়ার জন্য।

জোরারগঞ্জ থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম